রাজনীতি

পরিচয় আড়াল করতেই জঙ্গিদের মারা হচ্ছে: বিএনপি

বিএনপির সেমিনার
বিএনপির সেমিনার

জঙ্গিদের প্রকৃত পরিচয় আড়াল করতেই তাদেরকে বিচারে আওতায় না এনে মেরে ফেলা হচ্ছে কিনা? এ প্রশ্ন তুলেছেন বিএনপি নেতারা।

রোববার রাজধানীতে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে দলটির নেতারা অভিযোগ করেন, ক্ষমতা দীর্ঘস্থায়ী করতেই সরকার বিরোধী নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দেয়াসহ গুপ্তহত্যা ও ক্রসফায়ারের নাটক করা হচ্ছে।

আন্তর্জাতিক আদালতে সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন নেতারা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আটক অন্যান্য নেতা-কর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সভায় বক্তব্য রাখেন দলটির নেতারা।

বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন অভিযোগ করেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে রাজনীতি থেকে দূরে রাখার ষড়যন্ত্র চলছে।

এ সময় জঙ্গিবাদ প্রসঙ্গে তিনি বলেন, সন্দেহভাজনদের আটক না করে হত্যা করার পেছনে কি কারণ থাকতে পারে তা খতিয়ে দেখা উচিত।

আরেক সভায় বিএনপি নেতা শামসুজ্জামান দুদুও জঙ্গিবাদ নিয়ে কথা বলেন।

তিনি অভিযোগ করেন, সরকার নিজেদের দুর্নীতি আর অপকর্ম ঢাকতেই জঙ্গিদের হত্যা করছে।

সরকার গণতন্ত্র হরণ করে একদলীয় শাসন চালু করেছে বলেও অভিযোগ করেন তিনি।

সরকারের প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, জাতীয় নির্বাচন দিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ