রাজধানী

কামরাঙ্গীরচরে রনি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে ৮টি ইউনিট

কামরাঙ্গীরচরে রনি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে ৮টি ইউনিট
কামরাঙ্গীরচরে রনি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে ৮টি ইউনিট

রাজধানীর কামরাঙ্গীরচরে রনি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মার্কেটের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

শুক্রবার (১২ জুন) দিনগত রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান।

তিনি বলেন, কামরাঙ্গীরচরের লোহার ব্রিজের পাশে রনি মার্কেটের বেসমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর ১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের ফলে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে সেটা জানা সম্ভব হয়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ