রাজধানী

মোহাম্মদপুরে ভাসমান লাশ উদ্ধার

মোহাম্মদপুরে ভাসমান লাশ উদ্ধার
মোহাম্মদপুরে ভাসমান লাশ উদ্ধার

রাজধানীর মোহাম্মাদপুর তুরাগ হাউজিংয়ের পাশের নদী থেকে অজ্ঞাতনামা (৩৫) এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় মোহাম্মাদপুর থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

মোহাম্মাদপুর থানার উপ পরিদশর্ক (এসআই) মো. ফিরোজ আলী জানান, সন্ধ্যার দিকে খবর পেয়ে মোহাম্মাদপুর তুরাগ হাউজিং সুইচগেটের পাশে নদীর পানি থেকে ভাসমান অবস্থা ওই ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। তার পরনে ছিলো কালো গেঞ্জি ও চেক লুঙ্গি। তাৎক্ষনিক ভাবে তার নাম পরিচয় জানা যায়নি।

তিনি আরো জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরেছে ওই ব্যাক্তি ভবঘুরে ভাবে ওই এলাকায় ভিক্ষাবৃত্তি করতো। ২০/২৫ দিন ধরে নদীর পাশেই একটি মাঠে ঘুমাতো। সন্ধ্যার দিকে স্থানীয়রা তাকে পানিতে ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে তার লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে বিস্তারিত তদন্তের পর ও ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। / ভো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ