রাজধানী

আজ মিডিয়ার সামনে আসছেন করোনামুক্ত জাফরুল্লাহ চৌধুরী

আজ মিডিয়ার সামনে আসছেন করোনামুক্ত জাফরুল্লাহ চৌধুরী
আজ মিডিয়ার সামনে আসছেন করোনামুক্ত জাফরুল্লাহ চৌধুরী

করোনামুক্ত হওয়ার পর আজ বৃহস্পতিবার প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে আসছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত হওয়ায় চিকিত্সক-নার্স ও গণমাধ্যমসহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাবেন তিনি। নিজের সুস্থ হয়ে ওঠার গল্প শোনাবেন, কথা বলবেন চিকিত্সার ব্যয় নিয়েও।

জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু বুধবার ইত্তেফাককে জানান, এ উপলক্ষ্যে আজ রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালের গেরিলা কমান্ডার মেজর এ টি এম হায়দার বীরউত্তম মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় হাসপাতালের কেবিনে বসেই জাফরুল্লাহ চৌধুরীর লেখা ‘করোনা বনাম বিশ্ব পুঁজিবাদ:২০২০-২১ বাংলাদেশ বাজেট’ প্রবন্ধের ওপরও আলোচনা হবে। সভাটি সঞ্চালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল।

আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনু মুহাম্মদ ও বেলার নির্বাহী প্রধান রিজওয়ানা হাসান প্রমুখ। / ই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ