রাজধানী

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকাডুবি: নিখোঁজ ১

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকাডুবি: নিখোঁজ ১
বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকাডুবি: নিখোঁজ ১

রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে এবার লঞ্চের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে একজন যাত্রী নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে অভিযান চলছে। আজ রোববার দুপুর ১২টার দিকে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

জানা গেছে, মিরাজ-৬ নামের একটি লঞ্চ যাত্রীবাহী একটি নৌকাকে ধাক্কা দেয়। এতে নৌকায় থাকা ছয় যাত্রীর মধ্যে পাঁচজন সাঁতারে তীরে উঠতে পারলেও একজন নিখোঁজ হন। নিখোঁজ ওই যাত্রীকে উদ্ধারে অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ২টা ২৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেখানে পাঠানো হয়েছে। তারা নিখোঁজ যাত্রীর সন্ধানে কাজ করছেন।

এর আগে গত ২৯ জুন বুড়িগঙ্গায় ময়ূর-২ নামে একটি লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড নামে একটি লঞ্চ ডুবে যায়। সেই ঘটনায় ৩৬ জনের প্রাণহানি হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ