রাজধানীর খিলক্ষেতে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত দুই যুবক ছিনতাইকারী। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। রোববার রাত ১টার দিকে খিলক্ষেতের কুড়াতলি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। খিলক্ষেত থানার ওসি মো. বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোবার রাত ১টার দিকে খিলক্ষেতের কুড়াতলি এলাকায় ছিনতাইকারী চক্রের দুই সদস্য পুলিশের ব্যারিকেডের সামনে পড়েন। এ সময় থামতে বলা হলে তারা পালানোর চেষ্টা করেন এবং পুলিশকে লক্ষ্য করে গুলি চালান। এ সময় গোলাগুলি হলে ঘটনাস্থলেই দুই ছিনতাইকারী নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের নাম-পরিচায় জানার চেষ্টা চলছে বলে জানান ওসি। / ভো
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: