রাজধানী

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) নমুনা পরীক্ষা না করেই 'নেগেটিভ-পজিটিভ' লিখে রিপোর্ট দেওয়াসহ নানা অভিযোগে রাজধানীর রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. শাহেদসহ মোট ১৬ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার বলেন, 'ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানায় রিজেন্ট হাসপাতালের অনিয়মের ঘটনায় মামলা দায়ের করেছে র‍্যাব।'

উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার মিজানুর রহমান বলেন, 'এ মামলায় মোট আটজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি আটজনকে পলাতক দেখানো হয়েছে। পেনালকোড ২৬৯, ৪০৬, ৪১৭, ৪৬৫, ৪৬৮, ৪৭১ ধারায় মামলা দায়ের করেছে র‍্যাব।'

র‍্যাব মামলা করার আগে গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর নির্দেশ দিয়ে বলেছে, রিজেন্ট হাসপাতালের মূল শাখা অর্থাৎ উত্তরা ও মিরপুর শাখা অবিলম্বে বন্ধ করার কথা।

এদিকে গত সোমবার বিকেল থেকে রাত অবধি উত্তরার রিজেন্ট হাসপাতালটির মূল কার্যালয়ে প্রথমে অভিযান পরিচালনা করেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেখান থেকে অভিযান শেষে হাসপাতালটির মিরপুর শাখায় অভিযান চালানো হয়। হাসপাতালটিতে করোনাভাইরাসের (কোভিড-১৯) নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই ইচ্ছেমতো ‘নেগেটিভ-পজিটিভ’ ফল বসিয়ে দেওয়া হতো। এ ছাড়া আরো কিছু অভিযোগে হাসপাতালটির আটজনকে আটক করা হয়।

গতকাল মঙ্গলবার বিকেলে হাসপাতালটির উত্তরার মূল কার্যালয় ও রিজেন্ট গ্রুপের মূল অফিস সিলগালা করা হয়। সিলগালা করেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

সিলগালা করার পর সারওয়ার আলম বলেন, ‘রিজেন্ট হাসপাতাল করোনার নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করে রিপোর্ট দিতো। এ ছাড়া লাইসেন্সের মেয়াদ নবায়ন না করাসহ নানা ধরনের অপরাধমূলক কাজ করে চলছিল। সেসবের প্রমাণও আমরা পেয়েছি। তাই আমরা সিদ্ধান্ত নিয়ে রিজেন্ট হাসপাতালের মূল কার্যালয় সিলগালা করে দিয়েছি। এ ছাড়া রিজেন্ট গ্রুপের মূল কার্যালয় সিলগালা করা হয়েছে। হাসপাতালটিতে ১০ থেকে ১৫ জন করোনা রোগী আছেন। তাদেরকে কুর্মিটোলায় পাঠানো হচ্ছে।’ / এন

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ