রাজধানী

সাহাবউদ্দিন মেডিকেলের এমডিসহ তিনজন রিমান্ডে

সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসাপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলাম
সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসাপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলাম

রাজধানীর গুলশানের সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসাপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলামসহ তিন জনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডকৃত অপর দুই আসামি হলেন- হাসপাতালটির সহকারী পরিচালক আবুল হাসনাত ও ইনভেন্টরি অফিসার শাহরিজ কবির।

মঙ্গলবার (২১ জুলাই) আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান।

শুনানি শেষে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

১৯ জুলাই সাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনা করেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় সহযোগিতা না করায় হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ আবুল হাসনাত ও হাসপাতালের ইনভেন্টরি অফিসার শাহরিজ কবির সাদিককে আটক করে র‌্যাব।

২০ জুলাই ফয়সাল আল ইসলামকে গ্রেফতার করে র‌্যাব।

গত ২০ জুলাই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফয়সাল আল ইসলামসহ তিন জনের বিরুদ্ধে মামলা করে র‌্যাব।

সরকারি অনুমোদন না থাকলেও করোনাভাইরাস পরীক্ষা করানো এবং করোনার নেগেটিভ রোগীকে পজিটিভ দেখিয়ে হাসপাতালে ভর্তি রেখে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগে মামলা দায়ের করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ