রাজধানী

রাজধানীতে গ্যাস লাইন বিস্ফোরণে ৫ বছরের শিশু মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর বংশালে বাসায় গ্যাস লাইন থেকে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ৫বছরের শিশু জান্নাতের মৃত্যু হয়েছে। এনিয়ে পরিবারের ২শিশুর মৃত্যু হলো। শেখ হাসিনা জাতীয় বার্ন ওই প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডাঃ সামন্ত লাল সেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জান্নাতের শ্বাসনালী সহ শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিলো। চিকিৎসাধীন শুক্রবার দিবাগত রাতে নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। দগ্ধ অবস্থায় তার বাবা জাবেদ হোসেন ৩৭ শতাংশ ও মা শিউলি আক্তার ১৭ শতাংশ বার্ন নিয়ে এখনও চিকিৎসাধীন রয়েছেন।

মৃত শিশুর চাচা মো. তফসির জানান, ঘটনার দিন থেকেই তাকে আইসিইউতে ভর্তি রাখা হয়েছিলো। তার অবস্থা শঙ্কাটাপন্ন ছিলো বলে জানিয়েছিলো চিকিৎসকরা। চিকিৎসাধীন অবস্থাই আইসিইউতে রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কসাইটুলি ৪৪/১ নম্বর শিমুলের ২তলা বাড়ির নিচ তলায় গ্যাস লাইল লিকেজ থেকে বিস্ফরোণে এই দুর্ঘটনা ঘটে। এতে দেয়াল চাপায় সঙ্গে সঙ্গেই মারা যায় জান্নাতের ছোট ভাই ৩বছর বয়সের মইনুল। আর বাজে ভাবে দগ্ধ হন মা বাবা ও জান্নাত।

স্বজনরা জানায়, তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার আড়াইশিতা লাওয়াশ্বর গ্রামে। জাবেদের তার বাবার নাম আব্দুস সাত্তার। স্ত্রী শিউলি আক্তার (২৫), বড় মেয়ে জান্নাতুল ইসলাম (৫) ও ছেলে মো. মইনুল ইসলামকে (৩) নিয়ে কসাইটুলি জুম্মন কমিউনিটি সেন্টারের পাশের ওই বাসাটিতে ভাড়া থাকতেন। কসাইটুলিতেই একটি ব্যাগ কারখানা রয়েছে জাবেদের।

দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা প্রথচারী মোঃ সাগর ঘটনার দিন জানিয়েছিলেন, তিনি ঘটনাস্থলের পাশ দিয়ে নয়া বাজারে যাচ্ছিলেন বাজার করতে। তখন ওই বাসার গলির মুখে ১০/১২ জন লোককে ভিড় করে দাড়িয়ে থাকতে দেখে তিনিও জানার চেষ্টা করছিলেন কি হয়েছে সেখানে। তখনই বাসা থেকে জাবেদ বেড়িয়ে আসছিলেন একাই। তার শরীরে কোনো জামাকাপড় ছিলোনা এবংকি তার শরীরে চামড়াও খসেখসে পড়ছিলো। এরপরই তার স্ত্রীও একই ভাবে বেরিয়ে আসেন। কেউ তাদেরকে ধরছিলোও না। পরে ওই প্রথচারী তাদের দুজনকে একটি রিকশায় তুলে হাসপাতালে পাঠিয়ে দেই। এরপর মেয়েটিও বাসা থেকে দগ্ধ অবস্থায় বেরিয়ে আসে। তাকে আমি কোলে নিয়ে রিকশায় করে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে এসে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানিয়েছিলেন, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বিকট শব্দে বাসায় গ্যাস বিস্ফোরণ হয়। এতে বাসাটির একপাশের দেয়াল ধসে পড়ে এর নিচে চাপা পড়ে ছেলে শিশুটি মারা যায়। আর দগ্ধ হয় শিশুটির বাবা মা ও বড় বোন। তাদেরকে সঙ্গে সঙ্গে বার্ন ইনস্টটিউটে নিয়ে আসা হয়। আর শিশুটির মৃতদেহ মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।

ওসি বলেন, ওখানে গ্যাসের সমস্যা ছিলো। বুধবার পর্যন্ত গ্যাসের কাজ চলছিলো সেখানে। ধারণা করা হচ্ছে গ্যাসের লিকেজ থাকার কারণে রুমের ভিতর গ্যাস জমে ছিলো। যার কারণে হয়তো চুলা বা আগুন জ্বালানোর সঙে সঙে এই বিস্ফোরণ ঘটে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ