রাজধানী

মারামারি ও ছিনতাইয়ের মামলায় টিকটক অপু গ্রেপ্তার

মারামারি ও ছিনতাইয়ের মামলায় টিকটক অপু গ্রেপ্তার
মারামারি ও ছিনতাইয়ের মামলায় টিকটক অপু গ্রেপ্তার

সড়কে মারামারি ও ছিনতাইয়ের ঘটনায় দায়ের হওয়া মামলায় টিকটকের জনপ্রিয় মুখ টিকটক অপুকে গ্রেপ্তার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ। গতকাল সোমবার রাত সোয়া ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। সে সময় তার সহযোগী নাজমুলকেও গ্রেপ্তার করা হয়।

সোমবার দিবাগত রাত ১টার দিকে বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) আজিজ তালুকদার।

আজিজ তালুকদার বলেন, গত রোববার উত্তরা ৬ নম্বর সেক্টরের আলাওল এভিনিউয়ের রাস্তা দখল করে টিকটক অপু ও তার বেশ কয়েকজন সহযোগী আড্ডা দিচ্ছিলেন। সে সময় মেহেদী হাসান নামের এক ব্যক্তি ও তাঁর বন্ধুরা গাড়ি নিয়ে ওই সড়ক ধরে যাচ্ছিলেন। মেহেদী রাস্তা ছাড়তে হর্ন দেন। কেন হর্ন দেওয়া হলো তা নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে।

আজিজ তালুকদার আরো বলেন, পরে অপু ও তার সহযোগীরা মিলে মেহেদী হাসান ও তার বন্ধুদের মারধর করেন। মারধরের ঘটনার সময় মেহেদী হাসানদের মুঠোফোনও ছিনতাই করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ আছে। ঘটনার পরদিন অর্থাৎ সোমবার দুপুরে ভুক্তভোগীর বাবা এস এম মাহবুব আলম বাদী হয়ে মারামারি ও ছিনতাইয়ের অভিযোগ এনে উত্তরা পূর্ব থানায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলায় অপু ও তার এক সহযোগী নাজমুলকে উত্তরা ৬ নম্বর সেক্টরের আলাউল এভিনিউয়ের ১২ নম্বর বাড়ির পাশের সড়ক থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এসআই আজিজ বলেন, ওই ঘটনার ব্যাপারে অপু ও নাজমুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হবে। অপুর গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী। আর অপুর বাড়ি দক্ষিণখান এলাকায়। / এন

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ