রাজধানী

রাজধানীতে চলন্ত বাসে কিশোরীকে ধর্ষণ

রাজধানীতে চলন্ত বাসে কিশোরীকে ধর্ষণ
রাজধানীতে চলন্ত বাসে কিশোরীকে ধর্ষণ

রাজধানীর মিরপুরের শাহ আলীতে চলন্ত বাসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৪)। মঙ্গলবার রাতে এ ঘটনার পর অচেতন অবস্থায় তাকে বাস থেকে ফেলে দেয়া হয়। এ ঘটনায় বাসচালক ও হেল্পারকে গ্রেপ্তার করা হয়েছে। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামান আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই কিশোরী একটি পোশাক কারখানার শ্রমিক। তার বাবা-মা নেই। পালিতকন্যা হিসেবে পল্লবীর আলুব্দী এলাকার একটি পরিবারের সঙ্গে থাকে। মঙ্গলবার সে আব্দুল্লাপুর থেকে চিড়িয়াখানা রোডে চলাচল করা শতাব্দী পরিবহনের বাসে ওঠে। আমিনবাজারে এক আত্মীয়ের বাসায় যাওয়ার কথা ছিল তার। তবে বোকাসোকা ধাঁচের ওই কিশোরীকে উল্টোপাল্টা বুঝিয়ে বাস থেকে নামতে দেয়নি চালক মোহাম্মদ রাফি ও হেলপার বিদ্বান মিয়া।

তিনি জানান, সব যাত্রী নেমে যাওয়ার পর চিড়িয়াখানা রোডে বাসটি পরিষ্কার করার সময়ও তাকে বাসে বসিয়ে রেখেছিল ওই দুজন। এরপর চলন্ত বাসে রাফি ও বিদ্বান পালা করে তাকে ধর্ষণ করে। একপর্যায়ে মিরপুর-১ নম্বরের চাইনিজ রেস্টুরেন্ট এলাকায় তাকে ফেলে পালায় ধর্ষকরা। অচেতন কিশোরীর পড়ে থাকার খবরে একাধিক থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে দেখা যায়, ঘটনাস্থল শাহ আলী থানায় পড়েছে। এ ঘটনায় রাতেই মামলা নেওয়া হয়। চিকিৎসার ব্যবস্থা করা হয় কিশোরীর।

শাহ আলী থানার পরিদর্শক (অপারেশন) জাহিদুর রহমান সমকালকে জানান, মামলায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এরমধ্যে দু'জন গ্রেপ্তার হলেও তাদের এক সহযোগী এখনও পলাতক রয়েছে। তাকেও আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। / আর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ