রাজধানী

পল্লবী থানার ভেতরে বোমা বিস্ফোরণ

মিরপুরের ডিসি ও পল্লবীর ওসিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরের ডিসি ও পল্লবীর ওসিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
মিরপুরের ডিসি ও পল্লবীর ওসিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি

রাজধানীর পল্লবীতে থানার ভেতরে বোমা বিস্ফোরণের ঘটনায় মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) সহ ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গত ২৯ জুলাই ভোরে পল্লবী থানা ভবনের দোতালায় পরিদর্শক (অপারেশন্স) এমরানুল ইসলামের কক্ষে বোমার বিস্ফোরণ ঘটে। এতে ৪ পুলিশ সদস্য ও একজন পুলিশ সোর্স আহত হওয়ার ঘটনা নিয়ে নানা ধরনের প্রশ্নের উদ্রেক হয়।

পুলিশের তদন্ত কমিটি ঘটনাটি সাজানো বলে তদন্ত রিপোর্ট দেয়। এই রিপোর্টের ভিত্তিতে শনিবার (৮আগস্ট) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ৬ কর্মকর্তাকে বদলি করেন।

পুলিশ কমিশনার স্বাক্ষরিত এক বদলি আদেশে মিরপুর বিভাগের উপ-কমিশনার মোস্তাক আহমেদকে বদলি করে প্রটেকশন বিভাগে এবং প্রটেকশন বিভাগের উপ-কমিশনার আ. স. ম. মাহতাব উদ্দিনকে মিরপুর বিভাগে, পল্লবী জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মিজানুর রহমানকে ডিএমপি অপারেশন্স বিভাগে এবং অপারেশন্স বিভাগের এডিসি আরিফুল ইসলামকে পল্লবী জোনে, পল্লবী জোনের সহকারী কমিশনার (এসি) ফিরোজ কাউছারকে ওয়েল ফেয়ার এ্যান্ড স্পোর্টস বিভাগে এবং ওয়েল ফেয়ার এ্যান্ড স্পোর্টস বিভাগের সহকারী কমিশনার শাহ কামালকে পল্লবী জোনে সহকারী কমিশনার হিসাবে বদলি করা হয়েছে।

অপরদিকে, একই আদেশে পল্লবী থানার ওসি নজরুল ইসলামকে প্রসিকিউশন বিভাগে এবং সূত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলীকে পল্লবী থানায় এবং পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মাবুদকে ডিবির লালবাগ বিভাগে এবং ডিএমপি’র লাইনওয়ার পরিদর্শক আবু সাইদ আল মামুনকে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত), পল্লবী থানার পরিদর্শক (অপারেশন্স) এমরানুল ইসলামকে ডিবির ওয়ারী বিভাগে এবং কাউন্টার টেরোরিজম বিভাগের পরিদর্শক ইয়ামিন কবিরকে পল্লবী থানার পরিদর্শক (অপারেশন্স) হিসাবে বদলি করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ