রাজধানী

মিরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

মিরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ
মিরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

রাজধানীর মিরপুরে রাজিয়া আক্তার (৪৮) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।

বাচ্চু মিয়া বলেন, ‘রাজিয়া তাঁর স্বামী-সন্তানসহ মিরপুর মডেল থানাধীন বি-ব্লকের ৬ নম্বর লেনের ১১ নম্বর বাড়িতে থাকতেন। ওই বাসায়ই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।’

বাচ্চু মিয়া আরো বলেন, ‘নিহত রাজিয়ার ছেলে জয় আমাকে জানান, পারিবারিক কলহের জেরে নিজ বাসায় ভোরের দিকে তাঁর মাকে কুপিয়েছে বাবা। এতে রাজিয়া গুরুতর আহত হন। পরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ