রাজধানী

মোহাম্মদপুরে নিজ ঘরে তরুণীর ঝুলন্ত লাশ

মোহাম্মদপুরে নিজ ঘরে তরুণীর ঝুলন্ত লাশ
মোহাম্মদপুরে নিজ ঘরে তরুণীর ঝুলন্ত লাশ

রাজধানীর মোহাম্মদপুরে নিজ ঘর থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম শাহনাজ পারভীন (২১)।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুরে কাদেরীয়াবাদ হাউজিং এলাকার একটি বাসা থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাদেরীয়াবাদ হাউজিং এলাকায় নিজ ঘরে দীর্ঘক্ষণ পারভীনের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে ফেলে।

এরপর ভেতরে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

পরিবারের দাবি, ওই তরুণী ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তবে তাৎক্ষণিকভাবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি।

মোহাম্মদপুর থানার ওসি আবদুল লতিফ জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে রাতে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান ওসি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ