রাজধানী

রাজধানীতে সিএনজি ধাক্কায় নারী নিহত

রাজধানীতে সিএনজি ধাক্কায় নারী নিহত
রাজধানীতে সিএনজি ধাক্কায় নারী নিহত

রাজধানীর ধানমণ্ডি গণস্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় ইয়াসমিন আক্তার (৪২) নামের এক নারীর নিহত হয়েছে।

আজ বুধবার (২৬ আগস্ট) ভোর পৌনে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে ৬টায় মৃত ঘোষণা করেন।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইকরাম আলী মিয়া জানান, ওই নারীর বাড়ি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ জালকুড়ি এলাকায়। সে নিজে কিডনি রোগী। কিডনির ডায়ালাইসিস করার জন্য ভোরে গণস্বাস্থ্য ইনস্টিটিউটে আসে। এরপর কোনো কারণবশত ইনস্টিটিউটের সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিল সে। তখন একটি দ্রুতগামী সিএনজি অটোরিক্সা তাকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেয়ার পরপরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, দুর্ঘটনার পরপরই অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য মৃতদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ