রাজধানী

রাজধানীতে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীতে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
রাজধানীতে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর নাখালপাড়ায় আশা এনজিও'র কার্যালয় থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও থানার ওসি (তদন্ত) কামাল উদ্দিন।

তিনি বলেন, নাখালপাড়ার লুকাস মোড়ের ৮৫নং বাসার নিচ তলার ওই অফিস থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, স্বামী আসমত আলী (৪৫) ও স্ত্রী ফারজানার (৩২)।

ওসি আরো বলেন, আশা এনজিওর লোকাল ওই অফিসের ভেতর থেকে তাদের দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। স্ত্রীর মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল। স্বামী নিচে পড়ে ছিলেন।

স্বামী আসমত আলী মাছের ব্যবসা করেন আর স্ত্রী ফারজানা আশা এনজিও অফিসে বুয়ার কাজ করতেন। তারা আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ