রাজধানী

রাজধানীতে নব্য জেএমবির এক সদস্য গ্রেপ্তার

রাজধানীতে নব্য জেএমবির এক সদস্য গ্রেপ্তার
রাজধানীতে নব্য জেএমবির এক সদস্য গ্রেপ্তার

রাজধানী থেকে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর সঙ্গে অর্থ লেনদেনের অভিযোগে নব্য জেএমবির (জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ) এক সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন (সিটিটিসি) বিভাগ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সবুজবাগ থানার পূর্ব বাসাবো এলাকা থেকে শিব্বির আহমাদ (২২) নামের নব্য জেএমবির এই সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত হতে ১টি মোবাইল ফোন, ৫টি জিহাদি বই ও ব্যাংকে টাকা জমা দেওয়ার ১টি রশিদ বই উদ্ধার করা হয়। খবর বাসসের

সিটিটিসি সূত্রে জানা যায়, শিব্বির আহমাদ নব্য জেএমবির প্রতিষ্ঠার শুরু হতে সংগঠনের মিডিয়া উইংয়ে কাজ করতেন। নব্য জেএমবির এক সময়ের আমির মুসার সঙ্গে তার ঘনিষ্ট সম্পর্ক ছিল। মুসা মারা যাওয়ার পর তিনি সংগঠনে কিছুদিন নিষ্ক্রিয় থাকেন। ২০১৮ সালে তিনি পুনরায় অনলাইনের মাধ্যমে সংগঠনের কার্যক্রমের সাথে যুক্ত হন। অনলাইনে বিভিন্ন আইডি ব্যবহার করে আইএস অনুপ্রাণিত বিদেশি বিভিন্ন জঙ্গি সংগঠনের সাথে যোগাযোগের চেষ্টা করতেন।

ওই সূত্র জানায়, শিব্বির বিভিন্ন কৌশল অবলম্বন করে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আফগানিস্তানসহ আরও কয়েকটি দেশের আইএস অনুপ্রাণিত সদস্যদের সাথে সম্পর্ক স্থাপন করেন। দেশে সংগঠনকে শক্তিশালী করা এবং নাশকতামুলক কার্যক্রম পরিচালনার জন্য বিদেশের বিভিন্ন নাগরিকের কাছ থেকে বিভিন্ন উপায়ে অর্থ সংগ্রহ করতেন। এছাড়াও সিরিয়া ফেরত বিভিন্ন দেশের কিছু বিদেশি নাগরিকদের সাথেও অর্থ লেনদেন করেছেন তিনি।

সিটিটিসি সূত্র আরো জানায়, গ্রেপ্তারকৃত শিব্বির ঢাকার বাসাবো সাইদিয়া দাখিল মাদ্রাসা থেকে ২০১৭ সালে দাখিল পাস করার পর বিভিন্ন মসজিদের মুয়াজ্জিন ও সহকারী ইমামের কাজের অন্তরালে উগ্রবাদী ধারণার প্রচার ও জঙ্গি কার্যক্রম পরিচালনা করতেন।

এ ব্যাপারে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে সবুজবাগ থানায় একটি মামলা করা হয়েছে। তাকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ