রাজধানী

হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় পালিয়েছে কয়েদি

হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় পালিয়েছে কয়েদি
হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় পালিয়েছে কয়েদি

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় মিন্টু মিয়া (২৮) নামে এক কয়েদি পালিয়ে গেছে।

শনিবার ২৯ (আগস্ট) ভোররাত সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মাহবুবুল ইসলাম।

তিনি বলেন, মিন্টুর সঙ্গে তিনজন কারারক্ষী ছিলেন। এরপরও তিনি কীভাবে পালালেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

কারা সূত্র জানায়, চিকিৎসার জন্য টাঙ্গাইল জেলা কারাগার থেকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে মিন্টুকে স্থানান্তর করা হয়েছিল। সেখান থেকে গতকাল শুক্রবার রাতে তাকে হাসপাতালে পাঠানো হয়।

মিন্টু মিয়া টাঙ্গাইলের গোপালপুর থানায় করা মাদকদ্রব্য বিষয়ক মামলার আসামি। তিনি শ্বাসকষ্ট, বুকে ব্যথাসহ নানা অসুখে ভুগছেন।

এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। মিন্টুর বাড়িতে লোক পাঠানোর ব্যবস্থা করছেন বলেও জানান কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ