রাজধানীর ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আসাদুল ইসলাম (২৫) ও খাইরুল আলম (২৬)। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের ১০ তলায় বাইরের আস্তরের কাজ করার সময় আসাদুল ও খাইরুল নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: