রাজধানী

৫৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার

রাজধানীতে ডিবির পৃথক অভিযান, ফেনসিডিলের চালানসহ আটক ৪

রাজধানীতে ডিবির পৃথক অভিযান, ফেনসিডিলের চালানসহ আটক ৪
রাজধানীতে ডিবির পৃথক অভিযান, ফেনসিডিলের চালানসহ আটক ৪

বিলাসবহুল নিশান এক্স-ট্রায়াল গাড়িতে ফেনসিডিলের চালান বহনকালে সোহেল (৩৬) ও স্বপন (৩৪) নামে দুই জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর জিরোপয়েন্ট এলাকায় সন্দেহভাজন একটি গাড়িতে তল্লাশি করে ফেনসিডিলসহ ওই দু’জনকে আটক করে ডিবি রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম। পাশাপাশি অপর এক অভিযানে কাভার্ডভ্যানে বিশেষ কায়দায় লুকানো তিনশ বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীর (৪৫) ও আরিফকে (২৮) আটক করে ডিবি রমনা বিভাগের অপর একটি টিম।

এ ব্যাপারে ডিবি রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক জানান, বিলাসবহুল একটি গাড়িতে করে ফেনসিডিলের চালান নিয়ে যাওয়া হবে, এমন খবরের ভিত্তিতে জিরোপয়েন্ট এলাকায় অবস্থান নেয় ডিবি সদস্যরা। এ সময় সন্দেহভাজন নিশান এক্স-ট্রায়াল গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকানো ২৭৫ বোতল ফেনসিডিল উদ্ধারসহ দুই জনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। সোহেলের নামে এর আগেও বিভিন্ন থানায় আরও তিনটি মামলা রয়েছে বলেও জানান তিনি।

ডিসি আজিমুল হক জানান, মৌচাক মোড় থেকে অনুসরণ করতে করতে ডেমরা এলাকায় থানা এলাকায় একটি সন্দেভাজন কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় কাভার্ডভ্যানটিতে বিশেষ কায়দায় রাখা তিনশ বোতল ফেনসিডিল উদ্ধারসহ দুই জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ