রাজধানী

১৭ ঘণ্টা পর ডিএনডি খালে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

১৭ ঘণ্টা পর ডিএনডি খালে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
১৭ ঘণ্টা পর ডিএনডি খালে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

রাজধানীর ডেমরায় ডিএনডি খাল থেকে মানসিক প্রতিবন্ধী শিশু আকাশির (১৩) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

এর আগে বুধবার দুপুর দুইটার ডেমরার বামৈল এলাকায় চার বান্ধবী মিলে গোসল করতে নেমে শিশু আকাশি নিখোঁজ হয়।

মৃত আকাশি শেরপুরের নলিতাবাড়ী থানার চাঁদগাঁও গ্রামের মো. আনোয়ার হোসেনের মেয়ে। তার পরিবার ডেমরার বামৈল এলাকায় ভাড়া থাকতো।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের (ঢাকা অঞ্চল-৫) উপ-সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান আরটিভি নিউজকে বলেন, বুধবার দুপুর দুইটার দিকে বামৈল এলাকায় খালে গোসল করতে যায় আকাশি। এ সময় ডুবে গিয়ে নিখোঁজ হয় সে। আকাশির খেলার সাথিরা বাড়িতে গিয়ে ভয়ে বিষয়টি গোপন রাখে। পরবর্তীতে বিকালে আকাশির মা-বাবা তাকে খুঁজে না পেয়ে তার বান্ধবীদের জিজ্ঞেস করলে তারা ভয়ে ভয়ে ডুবে যাওয়ার ঘটনা বলে।

খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের উদ্ধার টিম মেয়েটিকে খোঁজা শুরু করলেও রাত ১২টা পর্যন্ত তার সন্ধান মেলেনি।

পরে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার থেকে ডুবুরি দল ফের উদ্ধার অভিযান চালায়। নিখোঁজের ১৭ ঘণ্টা পর সকাল ৭টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। / আর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ