রাজধানীর বনানীতে আহমেদ টাওয়ারের ১৫ তলায় আগুন লেগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। আজ রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এরশাদ হোসেন বলেন, আহমেদ টাওয়ারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট বারিধারা, তেজগাঁও ও কুর্মিটোলা থেকে আগুন নিয়ন্ত্রণে ছুটে যায়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: