রাজধানী

ভিপি নূর ধর্ষণ মামলায় আটক

ভিপি নূর ধর্ষণ মামলায় আটক
ভিপি নূর ধর্ষণ মামলায় আটক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতা করায় দায়ের করা মামলায় আটক করেছে পুলিশ।

ডিবি পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মিশু বিশ্বাস বলেন, আমরা নুরুল হক নূর-কে আটক করেছি। কিছু তথ্যের যাছাই-বাছাই চলছে। এখনো গ্রেফতার দেখানো হয়নি।

ডিবি পুলিশ বলছে, তার বিরুদ্ধে ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবিতে রাজু ভাস্কর্যের একটি প্রোগ্রামে ভিপি নুরুল হক নূর অংশ নেয়। তার উপর আগে থেকেই নজরদারি ছিল। সেখান থেকেই তাকে আটক করা হয়েছে। তার সঙ্গে থাকা আরও ছয় জনকে আটক করেছে পুলিশ। তবে এদের মধ্যে কয়জন ধর্ষণ মামলার আসামি এ তথ্য নিশ্চিত করেননি ডিবির এই কর্মকর্তা।

গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর লালবাগ থানায় মামলাটি দায়ের করেন ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের এক ছাত্রী।

সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব বিজয় তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লালবাগ থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলায় ছয়জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে একজন হচ্ছেন নুর।

মামলাটি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে বলে জানিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ