রাজধানী

ঢামেকে চেকআপ শেষে নূরকে ছেড়ে দিয়েছে ডিবি

ঢামেকে চেকআপ শেষে নূরকে ছেড়ে দিয়েছে ডিবি
ঢামেকে চেকআপ শেষে নূরকে ছেড়ে দিয়েছে ডিবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শারীরিক চেকআপ শেষে ছেড়ে দিয়েছে ডিবি পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মিশু বিশ্বাস।

এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে আটক করা হয়।

ডিবি সূত্র বলছে, নুরুল হক নূর-কে আটক করা হয়েছিল কিছু তথ্যের যাছাই-বাছাই করার জন্য। পরে তাকে ঢামেকে ভর্তি করা হয়েছিল। শারীরিক চেক আপ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে নূরকে আটকের সময় তার সমর্থকদের হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত পুলিশ সদস্যরা হলেন- শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) গোলাম হোসেন (৪২) ও এসআই সুজন চন্দ্র দে (৩৮), রমনা থানার কনস্টেবল মো. জাহিদুল ইসলাম (২৮), মো. মনজুরুল হক (৪১) ও পুলিশ কন্ট্রোল রুমের কনস্টেবল কামাল হোসেন (২৫)।

গত রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী লালবাগ থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ধর্ষণে সহযোগী হিসেবে নুরুল হক নুরের নাম উল্লেখ করা হয়েছে। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ