রাজধানী

অ্যাটর্নি জেনারেলের অবস্থা সংকটাপন্ন

অ্যাটর্নি জেনারেলের অবস্থা সংকটাপন্ন
অ্যাটর্নি জেনারেলের অবস্থা সংকটাপন্ন

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে থাকা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের শারীরিক অবস্থার ফের অবনতি হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক মঙ্গলবার রাতে গণমাধ্যমকে বলেন, অ্যাটর্নি জেনারেলের ফুসফুস কাজ করছে না। ফুসফুসে পানি জমেছে। অবস্থা খুব একটা ভালো নয়, শঙ্কামুক্ত নয়। তার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।

এদিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিকও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের শারীরিক অবস্থা অবনতি হওয়ার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে মাহবুবে আলমের ফুসফুস ঠিকমতো কাজ করছে না। এর আগে রোববার অ্যাটর্নি জেনারেলের স্ত্রী বিনতা মাহবুব সাংবাদিকদের বলেছিলেন, ‘নমুনা পরীক্ষায় মাহবুবে আলমের রিপোর্টে করোনা নেগেটিভ এসেছে।’

জানা যায়, ৩ সেপ্টেম্বর রাতে অ্যাটর্নি জেনারেল জ্বর অনুভব করেন। পরদিন ৪ সেপ্টেম্বর সকালে তার করোনভাইরাস শনাক্ত হয়। সেদিন তিনি সিএমএইচে ভর্তি হন। এরপর ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। ১৮ সেপ্টেম্বর হঠাৎ শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ