রাজধানী

দেশে কোনোদিনও রাতে ভোট হয়নি: সিইসি

দেশে কোনোদিনও রাতে ভোট হয়নি: সিইসি
দেশে কোনোদিনও রাতে ভোট হয়নি: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, দেশে কোনদিনও রাতের বেলা কোন ভোট হয়নি। এসময় তিনি বলেন, গণতান্ত্রিক ধারবাহিকতা রক্ষায় সাংবিধানিক বাধ্যবাধকতায় করোনাকালে নির্বাচন করছে কমিশন। নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রার্থীদের দায়িত্বশীল আচরণ করতে হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর ) পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনী আইন-শৃংখলা সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। এসময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপ-নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী সব ব্যবস্থা নেবে কমিশন। ভোটের দিন সকালে ভোটকেন্দ্রে যাবে ব্যালট পেপার। স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণ করা হবে।

নির্বাচনী আইন-শৃংখলা সভায় অন্যান্যের মধ্যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আলমগীর কবীর, পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। / ভো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ