রাজধানী

ওয়াসা’র এমডি নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে রিট

ওয়াসা’র এমডি নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে রিট
ওয়াসা’র এমডি নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে রিট

ঢাকা ওয়াসার বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ওয়াপদা’র (পিডিবি হওয়ার আগে ছিল ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বা ওয়াপদা) সাবেক প্রধান প্রকৌশলী খন্দকার মনজুর মোরসেদের পক্ষে আইনজীবী মো. তানভীর আহমেদ এ রিট দায়ের করেন। তিনি বলেন, আগামী সপ্তাহে বিচারপতি জে বিএম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে।

রিটে এলজিআরডি মন্ত্রণালয় সচিব, ঢাকা ওয়াসার এমডি সহ চার জনকে বিবাদী করা হয়েছে।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে প্রকৌশলী তাকসিম এ খানের মেয়াদ আরও তিন বছর বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর সুপারিশ করা হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় অনুমোদন দিলে ষষ্ঠবারের মতো এই পদে বসতে যাচ্ছেন তিনি।

২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে প্রথম নিয়োগ পান তাকসিম এ খান। এরপর চার দফায় তার মেয়াদ বাড়ানো হয়। আগামী ১৪ অক্টোবর তার পঞ্চমবারের মেয়াদ শেষ হচ্ছে। তার আগে গত ১৭ সেপ্টেম্বর এক নোটিশে ১৯ সেপ্টেম্বর বিশেষ বোর্ড সভার আয়োজন করা হয়। সভার একমাত্র আলোচ্য বিষয় ছিল তাকসিম এ খানকে আরও তিন বছরের জন্য নিয়োগ দিতে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো।

বোর্ড সভায় সভাপতিত্ব করেন ওয়াসার বোর্ড সদস্য ও সরকারদলীয় সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন। সভায় তাকসিম এ খানসহ এক ঘণ্টার জুম মিটিংয়ে ৯ জন অংশ নেন। / বাট্রি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ