সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স ৩৫০ জনকে টিকিট দেবে আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ।
এয়ারলাইন্সটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আজ ৫০১ থেকে ৮৫০ টোকেনধারীদের টিকিটের জন্য ডেকেছে সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স।
সকাল থেকেই রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে টিকিটের জন্য প্রবাসীদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
প্লেনের টিকিটের জন্য গত ছয় দিন ধরে হোটেল সোনারগাঁওয়ে এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে অবস্থান করছেন সৌদি গমনেচ্ছুরা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: