রাজধানী

দুদকের মামলায় জেএমআই চেয়ারম্যান গ্রেফতার

দুদকের মামলায় জেএমআই চেয়ারম্যান গ্রেফতার
দুদকের মামলায় জেএমআই চেয়ারম্যান গ্রেফতার

করোনাভাইরাস শুরুর সময়ে চিকিৎসক-নার্সদের এন-৯৫ মাস্কের মোড়কে ভুয়া মাস্ক সরবরাহের অভিযোগে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে দুদক।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সংস্থার পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি টিম তাকে সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেফতার করে।

গ্রেফতারের আগে রাজ্জাকসহ মোট সাতজনের বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক নুরুল হুদা মামলা করেন। মামলার অপর আসামিরা হলেন, কেন্দ্রীয় ঔষধাগার-সিএমএইচডি'র উপপরিচালক জাকির হোসেন, সহকারী পরিচালক শাহজাহান সরকার, চিফ কো-অর্ডিনেটর জিয়াউল হক, ডেস্ক অফিসার সাব্বির আহমেদ, স্টোর অফিসার কবির আহমেদ, সিনিয়র স্টোর কিপার ইউসুফ ফকির।

গ্রেফতারের বিষয়টি দুদকের তরফ থেকে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে বিকেল তিনিটা নাগাদ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ