রাজধানী

আইসিডিডিআরবিতে প্রথম বাংলাদেশি নির্বাহী পরিচালক

আইসিডিডিআরবিতে প্রথম বাংলাদেশি নির্বাহী পরিচালক
আইসিডিডিআরবিতে প্রথম বাংলাদেশি নির্বাহী পরিচালক

৬০ বছরের মধ্যে প্রথম বাংলাদেশি হিসেবে আইসিডিডিআরবি'র আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) নির্বাহী পরিচালক পদে নিয়োগ পেলেন ড. তাহমিদ আহমেদ। সংস্থাটির আন্তর্জাতিক বোর্ড অব ট্রাস্টিজ তাকে এ নিয়োগ দান করেছে বলে নিশ্চিত করা হয়েছে।

২০২১ সালের পয়লা ফেব্রুয়ারি নির্বাহী পরিচালক পদে নিয়োগ পাওয়া ড. তাহমিদ, প্রফেসর ক্লেমেন্সের স্থলাভিষিক্ত হচ্ছেন। ক্লেমেন্সে ২০১৩ সাল থেকে এ দায়িত্ব পালন করে আসছিলেন।

ড. তাহমিদ আহমেদ তার গবেষণামূলক কাজ এবং শিশু অপুষ্টি রোধ ও এর সহজতর চিকিৎসা ব্যবস্থা সন্ধানে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশ্বব্যাপী স্বীকৃত। বৈজ্ঞানিক গবেষণার জন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বুলেটরি পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন, কমনওয়েলথ সোসাইটি ফর পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলোজি এন্ড নিউট্রিশন এবং ভারতীয় পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন জনস্বাস্থ্য সংস্থার পদক পেয়েছেন।

বৈজ্ঞানিক গবেষণায় অবদানের জন্য আন্তর্জাতিক পর্যায়ে বেশ কটি পদকও পেয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ