রাজধানী

গৃহকর্মীকে ধর্ষণ: বান্ধবীসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, রিমান্ডে

গৃহকর্মীকে ধর্ষণ: বান্ধবীসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, রিমান্ডে
গৃহকর্মীকে ধর্ষণ: বান্ধবীসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, রিমান্ডে

রাজধানীতে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ আল সাহবা। বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। আর সবুজের বান্ধবী বিবি ফাতেমা ঝুমুরের (৩৫) তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। অন্যদিকে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক সবুজের পাঁচ ও ঝুমুরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বুধবার রাতে এক তরুণী সবুজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মিরপুর মডেল থানায় মামলা করেন। ওই তরুণী ঝুমুরের বাসার গৃহপরিচারিকা। ঝুমুর ও সবুজ দু'জন ফেসবুক বন্ধু। রাতেই রাজধানীর একাধিক জায়গায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা সবুজকে ও ঝুমুরকে গ্রেপ্তার করা হয়। মামলায় ঝুমুরকে ধর্ষণে সহায়তাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী তরুণীকে ধর্ষণের আলামত পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মিরপুর মডেল থানার ওসি মোস্তাজিরুর রহমান জানান, বুধবার রাতে ধর্ষণের অভিযোগ এনে ভুক্তভোগী এক তরুণী একটি মামলা করেন। পরে রাতেই সবুজ আল সাহবা ও বিবি ফাতেমা নামে দু’জনকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম জানান, সবুজের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ