রাজধানী

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী সাইফুল ও তার সহযোগী অস্ত্রসহ আটক

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী সাইফুল ও তার সহযোগী অস্ত্রসহ আটক
মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী সাইফুল ও তার সহযোগী অস্ত্রসহ আটক

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা হতে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী সাইফুল ও তার সহযোগীদেরকে আটক করেছে র‌্যাব-২। শুক্রবার (২ অক্টোবর) র‍্যাব ২ এর এএসপি আবদুল্লাহ আল মামুন বলেন, রাজধানীর মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদীয়া হাউজিং এলাকার বাড়ি নং-১০৯, রোড নং-০৪ এর তিন তলা ভবনের ৩য় তলায় হতে শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক কারবারী মো. সাইফুল ইসলাম (৪৮) তার সহযোগী হানিফ ও মনির হোসেনকে আটকর করে র‍্যাব। এ সময় তাদের কাছে একটি ওয়ান শুটার গান ও ইয়াবা পাওয়া যায়।

র‍্যাব জানায়, আটককৃত সাইফুল ইসলাম এলাকার চিহ্নিত একজন সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক কারবারি।

সাইফুল ইসলাম নিজে ‘‘এসআই এন্টারপ্রাইজ” নামীয় একটি কনস্ট্রাকশন হাউজ খুলে সেই প্রতিষ্ঠানের আড়ালে তার সহযোগীদের নিয়ে ভূমি দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল। সাইফুল ইসলামের ভয়ে ভূক্তভোগীরা কেউ মুখ খোলার সাহস পেতো না।

গোয়েন্দা তথ্যে জানা যায় যে, সাইফুল ইসলাম ও তার সহযোগীদের নিয়ে মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদীয়া হাউজিং এলাকায় মাদক কেনাবেচার জন্য মিলিত হয়েছে। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সাইফুল ইসলাম এর দেহ তল্লাশী করে একটি দেশীয় তৈরি একনলা পিস্তল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল ইসলাম জানান, তার দখলে ও হেফাজতে থাকা ব্যবসা প্রতিষ্ঠানটি মাদক ক্রয় বিক্রয়ের জন্য ব্যবহার করা হয়। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ