টিকিট ও ভিসার মেয়াদ বৃদ্ধির দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সৌদি প্রবাসীরা। রবিবার (৪ অক্টোবর) সকাল ৮টা থেকে জরো হয়ে কারওয়ান বাজার মোড়ে প্যানপ্যাসিফিক সোঁনারগাও হোটেল সামনের সড়কে যান চলাচল বন্ধ করে দেন প্রবাসীরা।
সৌদি প্রবাসীদের অবরোধের কারণে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ফলে কারওয়ান বাজার মোড় থেকে হাতিরঝিল হয়ে মগবাজারের সড়কে যান চলাচল করছে। এতে ভোগান্তিতে পরেছে অফিসগামী মানুষ।
বিক্ষোভরত এক সৌদি প্রবাসী বলেন, আমাদের দাবি না মানলে আমরা রাজপথ ছাড়িবো না। আমাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। আমরা চাই দ্রুত আমাদের দাবি মেনে নিয়ে সৌদি যওয়ার জন্য ব্যবস্থা করে দেয়া হোক। / ভো
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: