রাজধানী

ধর্ষণের প্রতিবাদে উত্তাল শাহবাগ, ৯ দফা দাবি

ধর্ষণের প্রতিবাদে উত্তাল শাহবাগ, ৯ দফা দাবি
ধর্ষণের প্রতিবাদে উত্তাল শাহবাগ, ৯ দফা দাবি

সারাদেশে সংঘটিত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে মহাসমাবেশ চলছে। এ মহাসমাবেশে সারাদেশ থেকে বামজোটের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জড়ো হয়েছেন। এ সময় ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে আন্দোলনকারীরা ৯ দফা দাবি তুলে ধরেছেন। মহাসমাবেশে আসা প্রত্যেকে ধর্ষণবিরোধী প্ল্যাকার্ড, পোস্টার, ব্যানার, প্রতিকৃতি নিয়ে এসেছেন। তারা প্রত্যেকে ধর্ষকদের বিচার দাবিতে স্লোগান দিচ্ছেন।

শুক্রবার (৯ অক্টোবর) বিকাল ৩টায় মহাসমাবেশের শুরুতে প্রতিবাদী ও সাহসী গান পরিবেশন করে উদীচী। মুহূর্তে গানের তালে ও স্লোগানে প্রকম্পিত হতে থাকে শাহবাগ ও আশপাশের এলাকা। জোর দাবি ওঠে ধর্ষণের বিচারের।

মহাসমাবেশ আসা বিক্ষোভকারীরা- ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘ধর্ষকের আস্তানায়, আগুন জ্বালো আগুন জ্বালো’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁয় নাই’, ‘লাঠির বারি মারবি, সামলাতে পারবি না’, ‘বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর’ ইত্যাদি স্লোগান দেয়।

আন্দোলনকারীরা ধর্ষণের সঙ্গে জড়িত প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্তের দাবি জানান। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণবিরোধী আন্দোলনে পুলিশ ও সরকারদলীয় সমর্থকদের হামলার তীব্র নিন্দা জানান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ