রাজধানী

রাজধানীর খিলক্ষেতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাজধানীর খিলক্ষেতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
রাজধানীর খিলক্ষেতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জের একটি বাসায় রোফিকা রুমা ইতি (২৬) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। তবে তার স্বামীর দাবি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার ভোরে ইতিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইতির গ্রামের বাড়ি বগুড়া শিবগঞ্জ উপজেলার গণকপাড়া। বাবা মৃত রফিকুল ইসলাম। ইতি স্বামী জামাল হোসেন ও চার বছরের ছেলে এহসান হোসেন ইজাজকে নিয়ে নিকুঞ্জ-২ জামতলা টানপাড়া মতিউর রহমানের দোতলা বাড়ির নিচ তলায় ভাড়া থাকতেন। সাড়ে ৫ বছর আগে তাদের বিয়ে হয়। স্বামী জামাল একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন।

ঘটনা সম্পর্কে জামাল হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রাতের খাবার খাওয়ার পর ছোট বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তর্কাতর্কির এক পর্যায়ে ইতি বাসা থেকে বেরিয়ে যেতে চায়। তবে জামাল তাকে বাধা দেয়। এরপর রাত দুইটার দিকে জামাল ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ ঘুম ভেঙে গেলে দেখেন বিছানায় ইতি নেই। পরে বারান্দায় গিয়ে গ্রিলের সঙ্গে হিজাব দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ইতিতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে ইতির বড় ভাই সময় টেলিভিশনের স্পোর্টস ডেস্ক ইনচার্জ হুমায়ুন কবির রোজ জানিয়েছেন, আমার বোন মানসিকভাবে খুবই শক্ত ছিল। স্বামীর বাড়ির পক্ষ থেকে বলা হচ্ছে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে বারান্দায় গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মৃতদেহ হাটুগেড়ে ফ্লোরে বসা ছিল, তাদের পারিবারিক কিছু সমস্যা হচ্ছিল। ইতি আত্মহত্যা করেছে তা বিশ্বাসযোগ্য নয়। বিষয়টি রহস্যজনক, তাকে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে খিলক্ষেত থানার উপ-পরিদর্শক আব্দুস ছামাদ জানান, সুরতহালে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার গলায় অর্ধচন্দ্রাকৃতির দাগ পাওয়া গেছে। ময়না তদন্তের পরই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ