রাজধানী

কামরাঙ্গীরচরে সহকর্মীর চাপাতির কোপে কিশোর খুন

কামরাঙ্গীরচরে সহকর্মীর চাপাতির কোপে কিশোর খুন
কামরাঙ্গীরচরে সহকর্মীর চাপাতির কোপে কিশোর খুন

রাজধানীর কামরাঙ্গীরচরে সহকর্মীর ছুরিকাঘাতে শয়ন হাসান নামে এক কিশোর খুন হয়েছে। সে আপন বুটিকস নামে একটি কারখানার শ্রমিক। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ হত্যার ঘটনা ঘটে।

শয়নের আরেক সহকর্মী প্রত্যক্ষদর্শী রাকিব জানিয়েছেন, তুচ্ছ বিষয় নিয়ে শয়নের সঙ্গে একই কারখানার কর্মী সিরাজের ঝগড়া হয়। এর জের ধরে সন্ধ্যায় সিরাজ তাকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। দৌড়ে পালানোর সময় কারখানা ভবনের নিচে রাস্তায় শয়নকে ধরে ফেলে সিরাজ। এরপর তাকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে। লোকজন তাকে মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শয়নের বুকের ডান ও বাম পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহতের গ্রামের বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলার ভাইডাঙ্গা গ্রামে। তার বাবার নাম বিপুল আহমেদ। সে কামরাঙ্গীরচরের মুন্সিহাটি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত। তিন ভাই একবোনের মধ্যে শয়ন ছিল দ্বিতীয়। সে কামরাঙ্গীরচর হাসান নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত। পাশাপাশি গত তিন সপ্তাহ ধরে আপন বুটিকসের ৫ হাজার টাকা বেতনে চাকরি নিয়েছিল।

কামরাঙ্গীরচর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘাতককে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ