রাজধানী

আদাবরে ঢাবি ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

আদাবরে ঢাবি ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
আদাবরে ঢাবি ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর আদাবর এলাকার বাসা থেকে শুভজ্যোতি মণ্ডল (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের শিক্ষার্থী ছিলেন। বুধবার বিকেলে বোনের বাসা থেকে তার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

পুলিশ ও মর্গ সূত্রে জানা যায়, আদাবরের মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির চার নম্বর সড়কের ১৪১ নম্বর বাসায় বোন ও ভগ্নিপতির সঙ্গে থাকতেন শুভজ্যোতি। বুধবার তিনি সবার অগোচরে 'গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা' করেন বলে পুলিশকে জানান স্বজনরা। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি।

আদাবর থানার এসআই মো. শাহজাহান বলেন, মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তদন্তে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলছে। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ