রাজধানী

পর্ন ভিডিও ব্যবসা: তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেফতার

পর্ন ভিডিও ব্যবসা: তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেফতার
পর্ন ভিডিও ব্যবসা: তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেফতার

পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্ক গড়ে তোলার পর শিশুদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলতো অভিযুক্তরা। তারপর সেসব অশ্লীল ভিডিও বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করতো

পর্নোগ্রাফিতে সংশ্লিষ্টতার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম তদন্ত বিভাগ। পুলিশের দাবি, তারা আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের সঙ্গে জড়িত।

রাজধানীর শাহজাহানপুর, রামপুরা এবং পল্লবী এলাকা থেকে গত ১৫ অক্টোবর তাদেরকে গ্রেফতার করা হয়। সোমবার (১৯ অক্টোবর) বিষয়টি জানায় পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- বোরহানউদ্দিন (২৬), আব্দুল্লাহ আল মাহমুদ (২৫) এবং অভি হোসাইন (২৫)।

সাইবার ক্রাইম তদন্ত বিভাগ জানিয়েছে, ভুয়া পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্ক গড়ে তোলার পর শিশু ও প্রাপ্তবয়স্কদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলতো অভিযুক্তরা। তারপর সেসব অশ্লীল ছবি ও ভিডিও বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করতো তারা।

পুলিশের দাবি, স্থানীয় এবং আন্তর্জাতিক সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। এরপর ফরেনসিক টেস্টের মাধ্যমে বিষয়টির প্রমাণ পাওয়া যায়।

এ ব্যাপারে রমনা থানায় পর্নোগ্রাফি আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

ইতোমধ্যে দোষ স্বীকার করে আদালতের কাছে ১৬৪৬ ধারায় জবানবন্দি দিয়েছে অভিযুক্তরা। / বাট্রি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ