রাজধানী

ব্যারিস্টার রফিক-উল হক লাইফ সাপোর্টে

ব্যারিস্টার রফিক-উল হক লাইফ সাপোর্টে
ব্যারিস্টার রফিক-উল হক লাইফ সাপোর্টে

সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হককে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। তার অবস্থা এখন 'ক্রিটিক্যাল' বলে হাসপাতালটির মহাপরিচালক ডা. নাহিদ ইয়াসমিন জানিয়েছেন।

বুধবার বিকেলে তিনি গণমাধ্যমকে জানান, স্যারের অবস্থা মঙ্গলবার রাত থেকে খারাপের দিকে যায়। অক্সিজেনের পরিমাণ কমে যায়। তাৎক্ষণিকভাবে তাকে আইসিইউতে নেওয়া হয়। এরপর থেকে তিনি সেখানে আছেন। পরে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার অবস্থা 'ক্রিটিক্যাল' হলেও, সাড়া দিচ্ছেন।

গত ১৫ অক্টোবর শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন রফিক-উল হক। পরদিন তিনি কিছুটা সুস্থবোধ করলে সকালের দিকে রিলিজ নিয়ে বাসায় ফেরেন। কিন্তু দুপুরের পর ফের তাকে ভর্তি করা হয় হাসপাতালে। জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি রক্তশূন্যতা, ইউরিন ও হার্টের সমস্যাসহ বার্ধক্যজনিত জটিলতায় ভুগছেন। তিনি ডাক্তার রিচমন্ড রোল্যান্ড গোমেজের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

ব্যারিস্টার রফিক-উল হক ১৯৩৫ সালের ২ নভেম্বর কলকাতার সুবর্ণপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯০ সালের ৭ এপ্রিল থেকে একই বছরের ১৭ ডিসেম্বর পর্যন্ত অ্যাটর্নি জেনারেল পদে কর্মরত ছিলেন। ২০১৭ সালে বাম পায়ের হাঁটুতে অস্ত্রোপচারের পর থেকে তার চলাফেরা সীমিত হয়ে পড়ে। এ কারণে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে না পারায় কোর্টে আসতে পারেননি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ