রাজধানী

সপরিবারে করোনামুক্ত মেয়র আতিক

 সপরিবারে করোনামুক্ত মেয়র আতিক
সপরিবারে করোনামুক্ত মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম সপরিবারে করোনামুক্ত হয়ে হাসপাতাল ছেড়েছেন।

কোভিড-১৯ টেস্টের ফলাফল নেগেটিভ আসায় আজ মঙ্গলবার দুপুরে সপরিবারে মেয়র কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ছাড়েন।

মঙ্গলবার উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১২ অক্টোবর করোনায় আক্রান্ত হয়ে মেয়র মেয়র আতিকুল ইসলাম, তার স্ত্রী শায়লা শগুফতা ইসলাম এবং কন্যা বুশরা ইসলাম সপরিবারে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন। তারা এই হাসপাতালেই চিকিৎসা গ্রহণ করেছেন।

হাসপাতালে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত তাদের চিকিৎসার খোঁজখবর নেন। তারা প্রধানমন্ত্রীর প্রতি অশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা সম্পর্কে মেয়র ও তার পরিবারের সদস্যরা উচ্ছ্বসিত প্রশংসা করেন। তারা হাসপাতালের চিকিৎসক এবং চিকিৎসা সেবার সাথে যুক্ত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

অসুস্থ থাকাকালে নগরবাসীর কাছ থেকে যে দোয়া ও ভালোবাসা পেয়েছেন, এ জন্য মেয়র এবং তার পরিবারের সদস্যরা নগরবাসীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ