রাজধানী

প্রতি মাসের প্রথম রবিবার জাতীয় চিড়িয়াখানায় প্রবেশ ফ্রি

প্রতি মাসের প্রথম রবিবার জাতীয় চিড়িয়াখানায় প্রবেশ ফ্রি
প্রতি মাসের প্রথম রবিবার জাতীয় চিড়িয়াখানায় প্রবেশ ফ্রি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১ নভেম্বর থেকে আগামী মার্চ পর্যন্ত প্রতি মাসের প্রথম রবিবার বিনামূল্যে দর্শনার্থীদের প্রবেশের জন্য জাতীয় চিড়িয়াখানা উন্মুক্ত থাকবে।

চিড়িয়াখানা খোলার পূর্বনির্ধারিত শর্তসাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এক্ষেত্রে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের নির্দেশনায় মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে বলে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২০ মার্চ থেকে জাতীয় চিড়িয়াখানা বন্ধ থাকার পর সম্প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলাসহ বেশকিছু শর্তসাপেক্ষে আগামী ১ নভেম্বর থেকে প্রাণিসম্পদ অধিদপ্তরকে চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার নির্দেশনা দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ