রাজধানী

কোনাপাড়ায় লাইটের গোডাউনে ভয়াবহ আগুন

কোনাপাড়ায় লাইটের গোডাউনে ভয়াবহ আগুন
কোনাপাড়ায় লাইটের গোডাউনে ভয়াবহ আগুন

রাজধানীর মাতুয়াইলের কোনাপাড়ায় ১০ তলাবিশিষ্ট ভবনে একটি লাইটের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।

বৃহস্পতিবার বিকাল ৪টা ৪৫ মিনিটে ডেমরার পশ্চিম ডগাইর ভুট্টো মিয়া রোডের পূর্ব পাশের পাশা টাওয়ারে এ ঘটনা ঘটে। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ভবনের ৬ ও ৭ তলা পুড়ে যায়। এ ঘটনায় পাশের আরেকটি ভবনে আগুন ছড়িয়ে পড়ার শঙ্কায় রয়েছেন বাসিন্দারা।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানমের বরাত দিয়ে অপারেটর যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অপারেটর জানান, বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একে একে ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

তবে আগুন লাগার সূত্রপাত ও কোনো হতাহতের খবর দিতে পারেননি ওই অপারেটর।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১০ তলাবিশিষ্ট ওই ভবনটি সম্পূর্ণ গোডাউন হিসেবে ব্যবহার হচ্ছে। ভবনের মালিক জলিল পাশা নিজেই চায়না থেকে ইলেকট্রনিক্স মালামাল এনে এখানে গোডাউনজাত করেন।

অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ওসমান গনি। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানান তিনি। / যু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ