রাজধানী

বিমানবন্দরের টয়লেটে টিস্যু বক্স থেকে ৮ কেজি স্বর্ণ উদ্ধার

বিমানবন্দরের টয়লেটে টিস্যু বক্স থেকে ৮ কেজি স্বর্ণ উদ্ধার
বিমানবন্দরের টয়লেটে টিস্যু বক্স থেকে ৮ কেজি স্বর্ণ উদ্ধার

গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের টয়লেটের টিস্যু বাক্সের নিচে থেকে প্রায় ৮ কেজি ওজনের ৬৮টি স্বর্ণবার আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

শুক্রবার টয়লেটের টিস্যু বক্সের নিচে অভিনব কায়দা লুকানো এসব স্বর্ণ উদ্ধার করা হয়। কাস্টমস গোয়েন্দার মহাপরিচালক মুহাম্মদ মুবিনুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নিকট আসা এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টমস গোয়েন্দার কর্তব্যরত কর্মকর্তারা বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারী করতে থাকে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আগত ফ্লাইট নং বিজি-২৪৮ ফ্লাইটটি তল্লাশি করেন তারা। পরে ওই ফ্লাইটের টয়লেটের নিচের ব্যবহৃত টিস্যু পেপার রাখার বাক্সের নিচের চেম্বারের মধ্যে অভিনব উপায়ে লুকানো ৬৮ টি স্বর্ণবার পাওয়া যায়। যার মোট ওজন ৭ দশমিক ৮৮৮ কেজি। এর বর্তমান আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি ৭৩ লাখ ২৮ হাজার টাকা।

আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং এ বিষয়ে একটি ফৌজদারী মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানা তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ