রাজধানী

এএসপি আনিসুল হত্যায় ১০ আসামি ৭ দিনের রিমান্ডে

এএসপি আনিসুল হত্যায় ১০ আসামি ৭ দিনের রিমান্ডে
এএসপি আনিসুল হত্যায় ১০ আসামি ৭ দিনের রিমান্ডে

সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিম হত্যা মামলায় দশ আসামির ৭ দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আসামিরা হলেন- মাইন্ড এইডের মার্কেটিং ম্যানেজার আরিফ মাহমুদ জয়, কো-অর্ডিনেটর রেদোয়ান সাব্বির, কিচেন শেফ মাসুদ, ওয়ার্ড বয় জোবায়ের হোসেন, তানিফ মোল্লা, সজীব চৌধুরী, অসীম চন্দ্র পাল, লিটন আহাম্মদ, সাইফুল ইসলাম পলাশ ও ফার্মাসিস্ট তানভীর হাসান।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক মো. ফারুক মোল্লা আসামিদের ঢাকার সিএমএম আদালতে হাজির করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এএসপি আনিসুল মানসিক সমস্যায় ভুগছিলেন। সোমবার দুপুরে তাকে মাইন্ড এইড হাসপাতালে আনা হয়। আনিসুলের পরিবার অভিযোগ করেন, হাসপাতালটিতে ভর্তির পরই কর্মচারীদের ধস্তাধস্তি ও মারধরে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পিতা আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আনিসুল করিমের ভাই রেজাউল করিম বলেন, পারিবারিক ঝামেলায় মানসিক ভারসাম্য হারান আনিসুল। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে তাকে মাইন্ড এইড হাসপাতালে নিয়ে যাই। কাউন্টারে ভর্তির ফরম পূরণের সময় কয়েকজন কর্মচারী তাকে দোতলায় নিয়ে যায়। এর কিছুক্ষণ পর আমাদের জানানো হয়, আনিসুল সংজ্ঞা হারিয়েছে। এরপর সেখান থেকে তাকে দ্রুত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ