রাজধানী

মগবাজার থেকে বাবা-ছেলের লাশ উদ্ধার

মগবাজার থেকে বাবা-ছেলের লাশ উদ্ধার
মগবাজার থেকে বাবা-ছেলের লাশ উদ্ধার

রাজধানীর মগবাজারে একটি বাসা থেকে বাবা খাইরুল ইসলাম সোহাগ (৫৫) ও ছেলে শাহাদাত ইসলাম আরিনের (১৪) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) রাতে তাদের লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসে হাতিরঝিল থানা পুলিশ।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ বলেন, খবর পেয়ে রাত ৮ টার দিকে নয়াটোলার একটি বাসা থেকে ওই দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে।

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, ছেলে আরিন মানসিক প্রতিবন্ধী। এ জন্য বিভিন্ন সময় তার চিকিৎসা চলছিল। আর বাবার সম্প্রতি ব্যবসায় মন্দা যায়। মানসিকভাবে ভেঙে পড়েন। মৃত্যুর কারণ এটি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, খাইরুল ইসলাম পাঁচ তলা বাড়িতে ভাড়া থাকতেন। তার স্ত্রী নাজমুন্নাহার নুপুর তাদের সঙ্গে থাকেন। তবে ঘটনার আগে তিনি বাজারে যান। বাজার থেকে ফিরে এসে দেখেন দরজা বন্ধ। এরপরই তিনি চিৎকার চেঁচামেচি করলে আশপাশের লোকজন বেরিয়ে আসে। পরে পুলিশে খবর দেওয়া হলে দরজা ভেঙে ওই দুই জনের লাশ উদ্ধার করে।

নিহতদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। / রাই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ