রাজধানী

ঢাকায় মার্কিন দূতাবাসে শিক্ষার্থীদের ভিসা আবেদন নেয়া শুরু আজ

ঢাকায় মার্কিন দূতাবাসে শিক্ষার্থীদের ভিসা আবেদন নেয়া শুরু আজ
ঢাকায় মার্কিন দূতাবাসে শিক্ষার্থীদের ভিসা আবেদন নেয়া শুরু আজ

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস সীমিত আকারে শিক্ষার্থীদের ভিসা আবেদন গ্রহণ করা শুরু করছে আজ। দূতাবাস জানিয়েছে, রোববার থেকে এফ, জে এবং এম ক্যাটাগরির ভিসার জন্য নতুন আবেদনকারীদের কাছ থেকে সীমিত আকারে আবেদনপত্র গ্রহণ ও সাক্ষাৎকারের জন্য সময় দেয়া শুরু হবে।

আবেদনকারীদের http://ow.ly/lq4 V50CjmPS, ওয়েসাইটে লগইন করে এবং অনলাইনে তাদের প্রোফাইল আপডেট/হালনাগাদ করতে হবে। সংশ্লিষ্ট ভিসা ফি প্রদানের পরে অনলাইন সাক্ষাৎকারের সময় নিতে হবে আবেদনকারীদের।

করোনাভাইরাসের কারণে দূতাবাসের প্রাত্যহিক কর্মতালিকায় সাক্ষাৎকারের সংখ্যা সীমিত থাকবে। তাই ভিসা প্রসেস করার সময় ৬ সপ্তাহ পর্যন্ত লাগতে পারে বলে জানিয়েছে দূতাবাস।

আবেদনকারীদের ভিসা প্রসেসের সময় মনে রেখে ভিসার আবেদন ও ভ্রমণের তারিখ পরিকল্পনা করার জন্য অনুরোধ করা হয়েছে। ভিসার বিস্তারিত http://ow.ly/9fhO50CjmPR এ জানা যাবে।

যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রে এফএম ও জে ক্যাটাগরিতে ভিসার জন্য যারা প্রথমবারের মতো আবেদন করছেন, এমন আবেদনকারীদের আবেদনপত্র গ্রহণ ও সাক্ষাৎকারের জন্য সময় দেয়া শুরু করবে ঢাকায় অবস্থিত দূতাবাস। আজ থেকে এ কাজ শুরু করবে তারা। স্টুডেন্ট ভিসা, স্টুডেন্ট এক্সচেঞ্জ ভিসা ও স্কলারশিপ ভিসার কাজ করা হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ