রাজধানী

মিরপুরে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, ৬ জন গ্রেফতার

মিরপুরে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, ৬ জন গ্রেফতার
মিরপুরে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, ৬ জন গ্রেফতার

রাজধানীর মিরপুরে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। অভিযুক্তদের সবার বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো- রায়হান, ইমন, আবু সাইদ, আলামিন, জয় মিয়া ও ইমরান।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার রাতে কল্যাণপুর হাউজ বিল্ডিং অফিসের পেছনে একটি খালি জায়গায় ওই তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত জব্দ করার পাশাপাশি ওই তরুণীকে প্রাথমিক চিকিৎসা ও ডিএনএ নমুনা সংগ্রহের জন্য হাসপাতালে পাঠানো হয়।

ওসি বলেন, অভিযোগের পরপরই মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয় অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ