মিরপুরের পল্লবী এলাকায় অভিযান চালিয়ে নগদ সাড়ে ২২ হাজার টাকা বিভিন্ন ব্র্যান্ডের ৭ টি পাওয়ার ব্যাংক ও ২৭৫ টি মোবাইলসহ ছিনতাইকারী চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হল, আব্দুল জলিল, কলিমুল্ল্যা, কাওসার আহমেদ তানভীর, সোহাগ ঢালী, হৃদয় হোসেন, নিরব হোসেন এবং রনি।
শুক্রবার (২০ নভেম্বর ) বিকেলে র্যাব-৪ এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানিয়েছে, রাজধানীর মিরপুরের পল্লবী থানার সেকশন-১১ এলাকায় অভিযান চালিয়ে নগদ সাড়ে ২২ হাজার টাকাসহ বিভিন্ন ব্র্যান্ডের ৭ টি পাওয়ার ব্যাংক এবং বিভিন্ন ব্র্যান্ডের ২৭৫ টি মোবাইলফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোবাইল ফোনের মধ্যে ১৬২ টি স্মার্ট ফোন এবং ১১৩ টি ফিচার ফোন রয়েছে। ছিনতাই চক্রের সদস্যরা রাজধানীর বিভিন্ন স্থানে সাধারণ মানুষের কাছ থেকে চুরি ও ছিনতাই হওয়া মোবাইল অল্পদামে কিনে নিয়ে পল্লবী এলাকায় বিক্রি করছিলো।
ছিনতাই চক্রের সদস্যরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে ঘটনা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পল্লবী থানায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। / বার্তা