রাজধানী

সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক মুনীরুজ্জামান করোনায় মারা গেছেন

সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক মুনীরুজ্জামান করোনায় মারা গেছেন
সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক মুনীরুজ্জামান করোনায় মারা গেছেন

করোনা আক্রান্ত হয়ে দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার সকাল ৬টা ৪৫ মিনিটে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

করোনায় আক্রান্ত হয়ে গত ৩১ অক্টোবর রাতে এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুনীরুজ্জামান।

দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার (ক্রাইম) সাইফ বাবলু যুগান্তরকে বলেন, করোনা পজিটিভ হওয়ার পর মুনীরুজ্জামান মুগদা হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন। গতকাল হঠাৎ করে আবার তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। আজ সকালে তিনি মারা যান।

তবে তার জানাজা ও দাফনের ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান।

জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য মুনীরুজ্জামানের মৃত্যুতে শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।

মুনীরুজ্জামানের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। ১৯৭০ সালে সিপিবির মুখপত্র সাপ্তাহিক একতায় সাংবাদিকতা শুরু করেন তিনি। এর আগে তিনি ছাত্র ও শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ