রাজধানী

শাহবাগ এলাকার ফুটপাতে দুই ব্যক্তির লাশ

শাহবাগ এলাকার ফুটপাতে দুই ব্যক্তির লাশ
শাহবাগ এলাকার ফুটপাতে দুই ব্যক্তির লাশ

রাজধানীর শাহবাগ থানা এলাকার ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় দুই পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে বকশীবাজার মোড় এবং দোয়েল চত্বরের পাশে ফুটপাতে লাশ দুটি পাওয়া যায়। দু'জনই ভবঘুরে ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

শাহবাগ থানার এসআই শামছুর রহমান জানান, সকাল ১০টার দিকে বকশীবাজার মোড়ে ফুটপাতে আনুমানিক ৩৫ বছর বয়সের এক ব্যক্তির মৃতদেহ পড়েছিল। খবর পেয়ে তিনি লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠান। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মৃত ব্যক্তি ওই এলাকার ফুটপাতেই থাকতেন।

তিনি বলেন, তার শরীরে আঘাতের কোনো চিহ্ন মেলেনি। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

শাহবাগ থানার অপর এক এসআই মেহেদী হাসান জানান, সকাল ৮টার দিকে দোয়েল চত্বর ফুটপাতে আনুমানিক ৪৫ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ পড়েছিল। তার পরিচয় মেলেনি। লোকজনের কাছে জানতে পেরেছেন, ওই ব্যক্তি বিশ্ববিদ্যালয় এলাকা ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ভবঘুরে ছিলেন। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ